1 Answers

বর্তমানে বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্যসহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান বলা চলে। প্রধান প্রধান শিল্প, ব্যবসায় প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি রাষ্ট্রীয় খাতের অন্তর্ভুক্ত। তবে অর্থনীতির প্রায় সব খাত ক্রমশ বেসরকারি উদ্যোগের নিয়ন্ত্রণাধীনে চলে যাচ্ছে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আরও একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি উদ্যোগ সম্প্রসারণের সাথে সাথে বাজার অর্থনীতি প্রতিষ্ঠা পাচ্ছে। তাই বলা যায়, দেশের অর্থনীতিতে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান রয়েছে।

4 views

Related Questions