1 Answers
A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময় ও ভোগসহ সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ও ব্যবসায়ী নিজের ইচ্ছা অনুযায়ী এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে দ্রব্যসামগ্রী উৎপাদন ও ক্রয়-বিক্রয় করে। ভোগের ক্ষেত্রেও। প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এসব ক্ষেত্রে কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না। তাই এ ধরনের অর্থব্যবস্থাকে অবাধ বা মুক্ত অর্থনীতিও বলা হয়। এ অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে ফার্মসমূহের মধ্যে অবাধ প্রতিযোগিতা লক্ষ করা যায়। সেখানে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক দর কষাকষির মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার। দাম নির্ধারিত হয়।
উদ্দীপকের আসাদ 'A' দেশে বাস করেন। সে দেশের মানুষের মাথাপিছু আয় বেশি। সেখানে ব্যক্তি তাদের ইচ্ছ্য ও সুবিধা অনুযায়ী উৎপাদন, কলকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে। অধিকাংশ বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে কোনো সরকারি হস্তক্ষেপ থাকে না। তাছাড়া ঐ দেশের প্রত্যেক ভোক্তা তার নিজের পছন্দ ও বুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। কাজেই বলা যায়, 'A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা চালু রয়েছে।