1 Answers

তিথীর জন্মের পর তার অন্যান্য চাহিদার সাথে মায়ের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য তার সুষ্ঠু বিকাশ সম্ভব হয়। 

তিথী খাদ্য ও নানা ধরনের শারীরবৃত্তীয় কাজে মায়ের ওপর নির্ভরশীল থাকে। এসব কাজে বাবাও সহায়ক ভূমিকা পালন করে, যা তার সাথে বাবা-মায়ের বন্ধন তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। যার ফলে তিথীর নিম্নের বিকাশগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়- 

i. তিথীর সামাজিক ও বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে।

ii. সে বাইরের বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। 

iii. পারিবারিক কাজে তার নিজের দক্ষতা সম্পর্কে আস্থা রয়েছে। 

জীবনের প্রথম বছরগুলোতে শিশুকে বেশি কাছে রাখা, শারীরিক সংস্পর্শ, আদর ও স্নেহ করা প্রভৃতি বিষয়গুলো শিশুর সাথে মা-বাবার বন্ধনকে মজবুত করে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, তিথীকে বাবা-মায়ের পর্যাপ্ত সময় দেওয়া তার সাথে সুষ্ঠু বন্ধন তৈরিতে সহায়ক হয়েছে।

4 views

Related Questions