পৃথিবীর আবর্তনের ফলেই ঘটনা-২ এর অবতারণা ঘটে"- তুমি কি একমত? যৌক্তিক বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, ঘটনা-২ এ পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট ঋতু পরিবর্তনকে তুলে ধরা হয়েছে এবং আমি এ ব্যাপারে একমত।
মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে সম্মুখে রেখেই পৃথিবী নিজ অক্ষে আবর্তন ও নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। এটিই পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুই প্রকার- আহ্নিক গতি ও বার্ষিক গতি। ঘটনা-২ এ 'X' গ্রহ বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। এখানে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট ঋতু পরিবর্তনকে ইঙ্গিত করা হয়েছে। এর কারণ পৃথিবীর বার্ষিক গতি। বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে এবং কোথাও তির্যকভাবে পতিত হয়। ফলে দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। আবার তির্যকভাবে পতিত সূর্যরশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে আসে এবং অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরের বিভিন্ন সময় ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। বার্ষিক গতির ফলে দিন-রাতের হ্রাসবৃদ্ধিও ঘটে। কোনো স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণ হতে দীর্ঘ হলে সেই স্থানে বায়ুমণ্ডল অধিকতর উষ্ণ থাকে এবং গরম অনুভূত হয়। আবার বিপরীত অবস্থায় ঠান্ডা অনুভূত হয়। সর্বোপরি বলা যায়, প্রশ্নের মন্তব্যটি সঠিক।