1 Answers

'তিনি রাগ, হিংসা ও লোভহীন এক মহোত্তম পুরুষ।'- বুদ্ধ জ্ঞানের সংজ্ঞায় বক্তব্যটি যথার্থ।

'বোধি' শব্দের অর্থ পরম জ্ঞান। বোধ শব্দ থেকেই বোধি শব্দের উদ্ভব। যিনি বোধি বা জ্ঞানে পরিপূর্ণতা লাভ করেন তিনিই হন বুদ্ধ। তাই 'বুদ্ধ' শব্দের সরল অর্থ জ্ঞানী। তবে এই জ্ঞান সাধারণ বা শুধু জাগতিক জ্ঞান নয়। বহুবিধ বিষয়ের সমন্বিত জ্ঞান।

চার আর্যসত্য বিশেষত অধিগত জ্ঞান। এই জ্ঞানকে পরমার্থ জ্ঞানও বলা হয়। জাতিস্মর জ্ঞান ও পরচিত্ত অবগতি জ্ঞান এর অধীন। জাতিস্মর জ্ঞান হলো পূর্ব জন্মবৃত্তান্ত স্মরণ করতে পারা এবং পরচিত্ত অবগতি হলো অন্যের মানসিক অবস্থা জানতে পারার বোধশক্তি। এরূপ জ্ঞানশক্তি অর্জন অত্যন্ত কঠিন। কঠোর ত্যাগ তিতিক্ষা ও গভীর একাগ্রতায় রাজপুত্র সিদ্ধার্থ গৌতম এ জ্ঞান লাভ করেছিলেন। তাই তিনি জগতে বুদ্ধ নামে খ্যাত হয়েছেন। 'বৃদ্ধ' মানবোত্তম এক অভিধাবিশেষ। সর্ববিধ তৃষ্ণা বিনাশপূর্বক বিশুদ্ধ জ্ঞানসাধনায় পূর্ণতা সাধিত হলেই এই অভিধা অর্জিত হয়।

আলোচনা শেষে তাই বলা যায়, বুদ্ধ শব্দের সাধারণ অর্থ জ্ঞানী হলেও এর অন্তর্নিহিত অর্থ আরও গভীর। এজন্যই পৃথিবীর সব জ্ঞানী ব্যক্তি বুদ্ধ নন। বুদ্ধ রাগ, হিংসা ও লোভহীন এক মহোত্তম পুরুষ।

5 views

Related Questions