1 Answers
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ভুলে গিয়ে মূল্যবোধহীন শিক্ষায় তৎপর হওয়ার ফলে 'বই পড়া' প্রবন্ধে এবং অনুচ্ছেদে হতাশা ব্যক্ত হয়েছে।
শিক্ষা হচ্ছে জীবন ও জগতের কল্যাণ সাধনে ব্যবহারযোগ্য আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত জ্ঞান। এই জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই। শুধু পাঠ্যপুস্তক পড়ে বা নোট মুখস্থ করে সেই জ্ঞান অর্জিত হয় না। আর সার্টিফিকেট পাওয়ার শিক্ষা প্রকৃত শিক্ষা নয়।
উদ্দীপকে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য এবং প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়ে অর্থের নিগড়ে বন্দি থাকার শিক্ষা গ্রহণের অবস্থা তুলে ধরা হয়েছে। এখানে মানবিক মূল্যবোধহীন শিক্ষার প্রসারের ফলে মানুষ কীভাবে মনুষ্যত্ব হারিয়ে ফেলে তার ইঙ্গিত করা হয়েছে এবং এ কারণে হতাশা প্রকাশ করা হয়েছে। উদ্দীপকের এ বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে প্রতিফলিত লেখকের আশাহত হওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক এখানে স্কুল-কলেজের শিক্ষাদান পদ্ধতির সমালোচনা করে প্রকৃত শিক্ষার জন্য বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। শিক্ষাকে যান্ত্রিক কিংবা অর্থ উপার্জনের উপায় মনে করলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যহত হয়। শিক্ষার এই অবস্থা প্রত্যক্ষ করে লেখক ব্যথিত হয়েছেন। অনুচ্ছেদেও সেই দিকটি প্রকাশ পেয়েছে। এ কারণেই বলা হয়েছে, প্রচলিত শিক্ষা মনুষ্যত্ব অর্জনের অন্তরায়। অথচ শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে মনুষ্যত্বের বিকাশ সাধন।