1 Answers

উদ্দীপকের সংগঠন কাঠামোটি হলো কার্যভিত্তিক সংগঠন কাঠামো। কাজের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক বিভাগ সৃষ্টি করে প্রতিটি বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব একেকজন বিশেষজ্ঞ কর্মীর ওপর ন্যস্ত করা হলে সে সংগঠনকে কার্যভিত্তিক সংগঠন বলে।

উদ্দীপকে মি. সায়েম তার প্রতিষ্ঠানের কার্যাবলিকে অর্থ, ক্রয়, বিক্রয়, উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন এ পাঁচটি বিভাগে বিভক্ত করেন। তিনি প্রত্যেক বিভাগে একেকজন বিশেষজ্ঞ ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিয়ে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ দেন যা কার্যভিত্তিক সংগঠনের অন্তর্ভুক্ত। সরলরৈখিক সংগঠনের বিশেষজ্ঞতার অভাব দূরীকরণ এবং উপদেষ্টা সংগঠনের ন্যায় বিশেষজ্ঞতা জবাবদিহিতার বাইরে না রেখে এরূপ সংগঠন কাঠামো সৃষ্টি করা হয়ে থাকে। একই বিভাগে অবশ্য একাধিক বিশেষজ্ঞ কর্মকর্তাও থাকতে পারে না। তাই বলা যায়, মি. সায়েমের সংগঠন কাঠামোটি হলো কার্যভিত্তিক সংগঠন কাঠামো

5 views

Related Questions