1 Answers
উদ্দীপকের কোম্পানিতে প্রথমে গড়ে ওঠা সংগঠন কাঠামোটি হলো সরলরৈখিক সংগঠন কাঠামো।
প্রতিষ্ঠানের পদসমূহকে মর্যাদা ও ক্ষমতার ভিত্তির উপর হতে নিচের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে যে কাঠামো তৈরি করা হয়, তাকে সরলরৈখিক সংগঠন বলে।
উদ্দীপকে সরকার ফুড কোম্পানি একটি ব্রেড ও বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রথম থেকেই স্ব-স্ব বিভাগে সবসময় দায়িত্ব পালন করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক যেভাবে তাদের অধস্তনদের নির্দেশ করে তারা সেভাবেই কাজ করে। তাই প্রতিষ্ঠানটিকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলা যায়। সরলরৈখিক সংগঠন কাঠামো হলো সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ ধরনের সংগঠন। এতে প্রতিষ্ঠানের কার্যাবলি সম্পাদনের জন্য উঁচু পদে আসীন ব্যক্তিবর্গ অপেক্ষাকৃত নিচু পদের ব্যক্তিবর্গের ওপর সাধারণ কর্তৃত্বের অধিকারী হয়ে থাকে। একে সামরিক ধরনের সংগঠনও বলা হয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের কোম্পানিতে - প্রথম দিকে সরলরৈখিক সংগঠন কাঠামো গড়ে ওঠেছিল।