1 Answers
উদ্দীপকে বিদ্যমান সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো। জটিলতামুক্ত ও সীমিত আয়তনবিশিষ্ট প্রতিষ্ঠানে এরূপ সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়।
উদ্দীপকে জনাব অখিল একটি জুতা তৈরির কারখানার উৎপাদন ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের অধীনে একজন সাধারণ ব্যবস্থাপক আছেন। জনাব অখিল উৎপাদনসংক্রান্ত সকল কাজের জন্য সাধারণ ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করেন। অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক সাধারণ পরিচালককে এবং সাধারণ পরিচালক উৎপাদন ব্যবস্থাপকের ওপর কর্তৃত্ব প্রয়োগ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে বিদ্যমান সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন।