গোসলের ফরজ আদায় করলে, গোসল শেষে কি আবার ওযু করা লাগে?
ফরজ গোসলের ক্ষেত্রে আমি যদি গোসলের পূর্বে গোসলের ফরজ আদায় করি তাহলে গোসল শেষে কি আবার ওযু করতে হবে? আবার যদি ফরজ গোসল ব্যতিত গোসলের ফরজ আদায় না করে গোসল করি তাহলে কি ওযু করতে হবে? এটা নিয়ে বিভ্রান্তর মধ্যে আছি, কারন একেক আলেম একেক টা বলে, কেউ একটা বিষয় একমত পোষণ করে না। কোনটা সঠিক ভালোভাবে জানাবেন?
2 Answers
যদি গোসলের পূর্বে গোসলের ফরজ আদায় করেন তাহলে গোসল শেষে আবার ওযু করতে হবে না।
গোসলের ফরজ ৩ টি।
- গড় গড় কুলি করা।
- নাকের নরম মাংসে পানি প্রবেশ করানো।
- সম্পূর্ন শরীর ভালোভাবে ধৌতকরা।
যদি উপরের ৩ টা ফরজ আদায় করেন গোসলের পূর্বে তাহলে গোসলের পর আবার ওযু করা লাগবে না।
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ: নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু'টো ধুয়ে নিতেন। অতঃপর সালাতের উযূর মত উযূ করতেন। অতঃপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর তাঁর উভয় হাতের তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তাঁর সারা দেহের উপর পানি ঢেলে দিতেন। সহিহ বুখারী, হাদিস নং ২৪৮
(২৬২, ২৭২; মুসলিম ৩/৯, হাঃ ৩১৬, আহমাদ ২৫৭০৪) (আধুনিক প্রকাশনীঃ ২৪১, ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৬)
আর একটি হাদিস দেখুন।
মাইমূনাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অপবিত্রতার গোসল করলেন। তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর হাত দেয়ালে ঘষলেন এবং তা ধুলেন। তারপর সালাতের উযূর ন্যায় উযূ করলেন। গোসল শেষ করে তিনি তাঁর দু’পা ধুয়ে নিলেন।সহিহ বুখারী, হাদিস নং ২৬০
(২৪৯) (আধুনিক প্রকাশনীঃ ২৫৩, ইসলামী ফাউন্ডেশনঃ ২৫৮)
উক্ত হাদিস প্রেক্ষিতে যদি আপনি ফরজ গোসলের নিয়ম গুলো ফলো করে এবং সম্পূর্ন ভাবে গোসল শেষ করেন। এবং গোসলের শেষে আবার ওযু করা লাগবে না। এছাড়াও উক্ত গোসলের ওযু দিয়েই আপনি নামায আদায় করতে পারবেন।যদি ওযু নষ্ট না হয়।
আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ।
১। ফরজ গোসলের ক্ষেত্রে যদি গোসলের পূর্বে গোসলের ফরজ আদায় করেন তাহলে গোসল শেষে আবার ওযু করতে হবে না।
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর ওযু করতেন না।
(সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১০৭ ইবনু মাজাহঃ ৫৭৯)।
আবু ঈসা বলেন, এটি হাসান সহীহ হাদীস । নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা এবং তাবিঈদের এটাই মত যে, গোসলের পর ওযু করার দরকার নেই।
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করে দুই রাকাত নামায আদায় করতেন। অতঃপর তিনি ফজরের নামায পড়তেন। তাকে আমি গোসলের পর আর নতুনভাবে ওযু করতে দেখি নাই।
(সূনান আবু দাউদ (ইফাঃ), হাদিস নম্বরঃ ২৫০ হাদিসের মানঃ সহিহ)।
২। আবার যদি ফরজ গোসল ব্যতীত গোসলের ফরজ আদায় না করে গোসল করেন তাহলে ওযু করতে হবে। এটা নিয়ে বিভ্রান্তের কিছু নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy