অসম প্রেমে পড়েছি নিজেকে বুঝাতে পারছি না?

 আমি একটা মেয়েকে ভালবাসি যার সাথে পরিচয়টা ফেসবুকে হয়েছে পরে অবশ্য দেখা হয়েছে কিন্তু আমি তাকে কখনোই সরাসরি নিজের ভালোবাসার কথা বলতে পারনি কারন তার অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিলো ফলে সম্পর্কটা হয়ে গেছিলো অনেকটা বন্ধুত্বের। এভাবে একবছর চলার পরে তার বিয়ে হয়ে যায় তবে বিয়ে পারিবারিকভাবে ঠিক করা একটা ছেলের সাথে যেখানে তার কোনো মত ছিলো না। নিজের অমতে বিয়ে করে চারমাসের মাথায় সে ডিবোর্স দেয় থাকতে না পেরে। এই অবস্থায় তার প্রথমে যে ছেলের সাথে রিলেশন ছিলো তার সাথে ও কোনো যোগাযোগ নেই। আমার সাথে সবকিছু শেয়ার করতো আমি শান্তনা দিতাম কিন্তু এর শেষ পরিণতি হল আমি নিজেই প্রবলভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলাম। শেষে নিজেকে আর নিয়ন্ত্রন করতে না পেরে বলেই দিলাম নিজের ভালোবাসার কথা। যা ভেবেছিলাম তাই হয়েছে  সে আমাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং কথা বলা যোগাযোগ রাখা সব বন্ধ করে দিয়েছে। আমার পক্ষে তা খুবই কষ্টের.........আমি পারছিনা এভাবে এই মুহুর্তে আমার কি করা উচিৎ :( 
3166 views

4 Answers

তাকে ভুলে যাওয়া উচিৎ ।আপনার মস্তিষ্ক এখন প্রচণ্ড উত্তেজিত রয়েছে ।তাই উত্তেজিত মস্তিস্কে সিদ্ধান্ত নেওয়া উচিৎ হবে । নিজেকে সংবরন করুন ।এটা আপনার জন্য মঙ্গলজনক । 

3166 views Answered

তাকে ভুলে যাওয়াই আপনার জন্য ভালো হবে কারণ সে আপনাকে চায় না। তারপরও আপনি যা করবেন একটু ঠান্ডা মাথায় ভেবেই করবেন।

3166 views Answered

সে যেহেতু যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাকে আর নাড়া দিবেননা  সে তার মতই থাকুক আমি জানি তাকে আপনি সহজে ভুলতে পারছেন না কিন্তু করার কিছুই নেই চুপ থাকেন কারন মেয়েদের প্রতি বেশি আগ্রহ দেখালে অবহেলা বাড়ে মেয়ের যদি কখনও আপনাকে মন থেকে মিস হয় তাহলে নিশ্চয়ই সে আপনাকে নক করবে (ধন্যবাদ) !

3166 views Answered

বুঝলাম তাকে আপনি অনেক ভালোবাসেন আর এতটাই বেশি ভালোবাসেন যে সে ডিভোর্স হওয়া মেয়ে সত্যেও তাকেই ভালোবাসেন।  তবে ভাই সব তো ঠিকি আছে আপনার কাছে সব   ইতিহাস গুলো শেয়ার করত।  কিন্তু আপনি প্রপোজ করাতে আপনার সাথে কথা বলা বন্ধ করে। 

তবে মনে রাখবেন আপনি তাকে সত্যিই ভালোবাসলে তাকে মুক্তি দিন  যদি তার আপনার প্রতি ভালোবাসা, মায়া, আবেগ,ইচ্ছা শক্তি,সব কিছু থাকলে অবশ্যই সে  আপনার সাথে যোগাযোগ  করবে। আপনি ধর্য্য ধরে থাকুন, উত্তেজিত হয়ে কোন কিছু করবেন না।  আর জেনে রাখুন জোর করে  ভালোবাসা যায় না আর আদায় করাও যায় না। আমি আবারো বলছি

  আপনি তাকে ভালোবাসেন তাই তাকে মুক্তি দিন যদি সে আপনাকে সামান্য হলেও মিস করে বা ভালোবাসা থাকে তাহলে অবশ্যই সে আপনার কাছেই  আসবে। যদি সে না আসে অন্যের সাথে আবার বিয়ে হয় তাহলে তাকে ভুলে যাওয়ার চেস্টা করুন ভেবে নিবেন সে কখনোই আপনাকে ভালোবাসে নি। আর ভালোবাসা ছাড়া দুইটি দেহের মিলন হয় ঠিকি কিন্তু দুটি মনের মিলন হয় না।


3166 views Answered

Related Questions

Next steps