গারনিয়ার Achno Fight ব্যাবহারের ফলে আরও ব্রন হচ্ছে?
আসসালামু আলাইকুম।
আমি গারনিয়ার একনো ফাইট ফেসওয়াস টা সবার পরামর্শে কিনলাম , কিন্তু লক্ষ করলাম আমার ব্রন আগের চাইতে বেড়ে গেছে , এবং একটা ব্রণ ভালো হলে সাথে সাথে আরও বেরিয়ে যায় ।
এখন আমি কি করব ? এইটা কিসের সমস্যা ?
7 Answers
বাজারে যেই প্রোডাক্ট গুলি বিক্রি করা হয় সেগুলিতে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন পরিমাণে থাকে। আর স্কিন সবার সেইম হয়না। অর্থাৎ সবার স্কিনেই একই জিনিস স্যূট করেনা। স্কিন বিশেষে প্রোডাক্টের কেমিক্যালুলি কারো ক্ষেত্রে ভাল কাজ করে আবার কারো ক্ষেত্রে সাইড ইফেক্ট শো করে। এর জন্য আপনার সেটাই ইউজ করা উত্তম যেটা আপনার স্কিনে ম্যাচ করে। ব্র্যান্ড কোন ফ্যাক্ট না এখানে। আপনি যখন বুঝতেই পারছেন এটাতে আপনার সাইড ইফেক্ট আসতেছে স্কিনে তাই এটি অবশ্যই বাদ দেওয়া উচিত আর স্কিনের জন্য অন্য কোন ফেইস ওয়াশ ইউজ করে দেখতে পারেন এটি বাদে।যেমন- নিভিয়া মেন, হিমালয়া নিম ফেইস ওয়াশ। আশা করি সমস্যা হবেনা। ধন্যবাদ।
ব্রণ ভালো হয়ার একটি পরামর্শ আমি দিতে পারি, রাতে ঘুমানোর আগে ২ কোয়া রসুন বেটে ফিনিশ করে ব্রণ এর উপর লাগিয়ে দিন কয়েক দিন এই রকম করলেই ভাল হবে, এতে আমার ব্রণ ভালো হয়েছে।
অাপনার ত্বকের সাথে এটা মানানসই হচ্ছে না তাই এমনটা হচ্ছে৷ অাপনি ফেসওয়াস পরিবর্তন করে দেখতে পারেন৷ অাপনি (ভেসলিন, পন্ডস, গারনিয়ার, ফেয়ার এন্ড লাভলী) অথবা বিদেশি কোন প্রডাক্ট ব্যবহার করে দেখতে পারেন৷ অাশা করি এই সমস্যাটা অার হবে না।
আপনি Garnier man Schmo fight face wash ব্যবহার বন্ধ করুন। সামান্য দারুচিনির গুড়োর সাথে
গোলাপ জল মিশিয়ে পেস্ট করে মুুখে লাগিয়ে নিন এবং মুখ ধুয়ে নিন।
- ব্রণে হাত লাগাবেন না।
-
মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন।
-
পরিষ্কার-পরিচ্ছ
ন্ন থাকুন এবং নিজের জন্যে আলাদা তোয়ালে ব্যবহার করুন।
- রাতে ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন। মানসিক চাপ পরিহার করুন।
- প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও প্রচুর পানি পান করুন।
- অতিরিক্ত প্রসাধনী ব্যবহার বন্ধ করুন।
আপনি এলোভেরার জেল এবং মধু একত্রে করে মুখে লাগান। ইনশাআল্লাহ ভাল ফল পাবেন। এছাড়া সামান্য হলুদ গুড়া,নিম পাতার রস এবং গোপালজল একত্রে করে মুখে লাগালেও ভাল ফল পাবেন।
ব্রন দূর করতে : প্রাকৃতিক উপায়ে ব্রণ দূর করতে ফিটকিরি অত্যন্ত কার্যকর। মাত্র ৩ উপাদানেই তৈরি করুন ব্রণের জন্য ফেসপ্যাক। ১ চা চামচ ফিটকিরির গুড়াঁ, ২ চা চামচ মুলতানি মাটি, ২ চা চামচ গোলাপজল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ১ বার ব্যবহার করুন। ২ মাস নিয়মিত ব্যবহারে লক্ষণীয় উন্নতি হবে ।
সবার মুখের সাথে ম্যাচ হয়না, যেমন আপনার তাই হয়েছে এটি ব্যাবহার বাদ দিয়ে দিন আপনার যে যায়গায় ব্রন হয়েছে সে রাএে গুমানোর সময় নারিকেল তৈল লাগিয়ে নিন তৈলাক্ত ত্বকের তারা তারি সেরে যায়। যেমন আমার ব্রনের জন্য ব্যাবহার করছি ভাল ফলাফল পাইছি।