1 Answers

আমি আমার নিজের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। আমি কয়েকমাস আগে স্কয়ার হাসপাতালে চর্মরোগ চিকিৎসক দেখিয়েছিলাম। ব্রণের জন্য তিনি মেডিসিন ,জেল এবং ক্রিম দেয়। আমি তা টানা ২ মাস ব্যবহার করেছিলাম। কিন্তু দূঃখজনক হলেও সত্যি যে এই ২ মাসে আমার ব্রণের ১০% ভাল হয়েছে। বাকি ৯০% ব্রণ ই আগের মত আছে। এর পরে আরো চিকিৎসক এর পরামর্শ নেই। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত দেন। কিছুতেই কিছু ফল না পেয়ে আমি প্রাকৃতিক উপায়ে ব্রণ কমানোর পদক্ষেপ নেই। আমি এ্যালোভেরা +মধু+গোলাপজল +কাঠবাদাম এর পেস্ট ব্যবহার করতে শুরু করি। ৭ দিন ব্যবহারের পরেই আমি স্কিনে পরিবর্তন দেখতে পাই। আপনি ডাক্তারের কথা মত মেডিসিন চালিয়ে যান। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে ব্রণ কমানোর পদক্ষেপ নিন। দেখবেন ইনশাআল্লাহ দ্রুত ব্রণ থেকে মুক্তিলাভ করবেন। (বিঃদ্রঃ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে এটি শেয়ার করেছি। আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিবেন)

2744 views

Related Questions