প্রচন্ড সর্দি কি করবো?
3 Answers
আপনার হয়ত শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে।তাই এরকম সদি হয়।তাছাড়া আপনি হয়ত বেশি নিয়মকানুন মানেননা।যেমন যেসব কাজ করলে ঠাণ্ডা লাগে সেসব করেন।আপনি এসব কাজ ছেড়ে দেন।আপনি বেশি করে ভিটামিন সম্মৃদ্ধ খাবার খান।যেমন ফলের রস লেবু আমলকি তরমুজ।সবচেয়ে ভালো হয় যখন আপনার সর্দি হওয়ার সম্ভাবনা থাকে তখন থেকে দিনে দুটো করে সিভিট খাওয়া শুরু করবেন।ঠাণ্ডা কিছু খাবেননা।নিয়ম মেনে চলবেন।
মধু
- ২ কাপ পানিতে ১ টেবিল চামচ আদা কুচি একটু ছেঁচে দিয়ে ফুটাতে থাকুন।
- পানি শুকিয়ে ১ কাপ হয়ে এলে এতে ১-২ চা চামচ মধু মিশিয়ে নিন।
- এক কাপ লেবুমিশ্রিত রং চায়ের মধ্যে মিশ্রণটি মধু মিশিয়ে পান করতে পারেন।
- মধু কাশি কমাতে সাহায্য করে এবং গলাব্যথায় উপশম করে।
- সপ্তাহে প্রতিদিন এই পানীয়টি খেতে পারেন।
- ঠান্ডা খাবার ও পানীয় পরিহার করা থেকে বিরত থাকা।
- তাজা, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করা, যা দেহকে সতেজ রাখবে এবং রোগ প্রতিরোধে সহায়তা করবে।
- হাত ধোয়ার অভ্যাস করা। বিশেষ করে চোখ বা নাক মোছার পরপর হাত ধোয়া।
- সাধারণভাবে রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন।
- ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন।
পরামর্শবিহীন ভাবে ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
সাধারণত যেসব ভাইরাসের জন্য সর্দি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল রাইনোভাইরাস। আপনি পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করুন এবং রাতে যথেষ্ট পরিমাণে ঘুমান।এছাড়া কুসুম কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন,আদা চা খেতে পারেন।প্রথমেই এন্টিবায়োটিক নিতে যাবেন না। যদি এন্টিবায়োটিক এর দরকার হয় তাহলে রেজিস্টার চিকিৎসক এর পরামর্শ নিয়েই সেবন করুন।টমেটো, বাঁধা কপি, মূল শশা দিয়ে বেশি বেশি সালাদ ও ভিটামিন সি যুক্ত ফল খাবেন।এছাড়া তুলসি গাছের পাতা ট্যাবলেট কিংবা ক্যাপসুলের চেয়ে বেশি কার্যকর। প্রাকৃতিক এই প্রতিষেধককে ছেঁচে রস বের করে সকাল বিকাল খাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy