এক সপ্তাহ যাবত সর্দি-জ্বর কি করা যায়?
1 Answers
যেহেতু এক সপ্তাহ যাবৎ আপনার সর্দি-জ্বর, সেহেতু একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক এন্টিবায়োটিক ও অন্যান্য ঔষধ সেবন করুন। সর্দির জন্য সরিষার বাটা অনেক উপকারী। তাই সরিষার ভর্তা দিয়ে ভাত খাবেন। কাঁচা রসুন ও কালোজিরা জ্বরের জন্য উপকারী। তাই কাঁচা রসুন ও কালোজিরার ভর্তা দিয়ে ভাত খাবেন। জ্বরের জন্য করল্লা, চিরতা তেতো খাবার অনেক উপকারী। পানিতে কয়েক ঘন্টা চিরতা ভিজিয়ে রেখে, সেই তেতো পানি খেলে জ্বর সেরে যায়। জ্বরের জন্য আনারস, লেবুসহ বিভিন্ন ফল উপকারী। তাই এই সময়ে বিভিন্ন ফল-মূল খাবেন। আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য মাথায় কয়েক ঘন্টা পর পর পানি দিবেন। পানি দেওয়ার পর গামছা বা তোয়ালে দিয়ে মাথা ও মাথার চুল ভালোভাবে মুছে নিবেন। জ্বরকে নিয়ন্ত্রণে রাখার জন্য নাপা টেবলেট (১ পাতা=১০ টাকা) গ্রহণ করতে পারেন। খালি পেটে কখনোই ঔষধ খাবেন না, ভরা পেটে খাবেন। এ সময়ে মুখের রুচির সমস্যার কারণে তেতো খাবার, আটার রুটি ও ফল-মূল খেতে পারেন। সর্বোপরি একজন ভালো ডাক্তারের পরামর্শ মোতাবেক নিজের টেইক কেয়ার করুন। আশা করি খুব শ্রীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইন শা আল্লাহ। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy