1 Answers
সর্দি সাইনুসাইটিসের অন্তর্ভুক্ত। মানুষের নাকের নিচে সাইনাস নামের কয়েকটি গহব্বর আছে। এর গাত্র মিউকাস ঝিল্লি দ্বারা তৈরি, এ থেকে সবসময় মিউকাস ক্ষরিত হয়ে নাকের ভেতর সিক্ত রাখে বলে ধুলা বালি আটকে যায়। যায় হোক এই সাইনাস গহব্বর গুলো এক কথায় বায়ু ফিল্টার হিসাবে কাজ করে। যখন এই সাইনাস ব্যকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন মিউকাস কোষ দুর্বল হয়ে অথবা অতি ঠান্ডায় মিউকাস কোষ উদ্দিপিত হয়ে প্রথমে অতিরিক্ত মিউকাস তরল ক্ষরিত করে এবং আস্তে আস্তে তা ঘন আঠালো হয়ে ওঠে একে সর্দি বলে। এভাবে সর্দি হয়ে নাকের সাইনাসের ছিদ্রকে আটকে দেয়।ফলে নিশ্বাস নিতে অসুবিধা হয়। যাই হোক সাইনাস জীবানু দ্বারা আক্রান্ত হলে সর্দি হয়। নাক দিয়া পানি ঝরে কারন এই সর্দি(মিউকাস ঝিল্লি থেকে ক্ষরিত মিউকাস) সাইনাস ভেস্টিবিউল ভরে তা বেরিয়ে আসে বলেই পানি ঝরে বলে মনে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy