সামান্য একটু হাটাহাটি করলেই পা প্রচুর ব্যাথা করে?

আমি পুরুষ,  বয়স ২৫, আমি সামান্য একটু হাটাহাটি করলেই দুই পা এর হাটুর একটু উপর থেকে পায়ের পাতা পর্যন্ত খুব কনকনে ব্যাথা করে, সেকারণে আমি বেশি হাটতে পারি না, কিন্তু কাজের তাগিদে না পারলেও হাটতে হয়, কিন্তু দিন শেষে ব্যাথায় আর ঘুম আসেনা,  আমি জানতে চাই এটা কি ধরনের সমস্যা? একটু বিস্তারিত বলার চেষ্টা করবেন,
2902 views

2 Answers

ক্যালসিয়ামের অভাব হলে এমন হয়।

2902 views Answered

আপনার যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে আপনি চিকিৎসক এর পরামর্শ নিন দ্রুত। চাইলে আপনি নিচের ঘরোয়া উপায় গুলি ব্যবহার করে দেখতে পারেন: **পায়ের ব্যথা রোধ করতে গরম ও ঠাণ্ডা পানির থেরাপি খুব উপকারী। গরম পানির থেরাপির কারণে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং ঠাণ্ডা পানির কারণে ব্যথা দূর করে। -একটি পাত্রে কুসুম গরম পানি নিন ও অন্য একটি পাত্রে ঠাণ্ডা পানি নিন। একটি চেয়ারে বসে তারপর গরম পানির পাত্রে ৩ মিনিট পা ডুবিয়ে রাখুন। তারপর আবার ১০ সেকেন্ড ঠাণ্ডা পানিতে পা ভিজিয়ে রাখুন। -একই ভাবে ২ থেকে ৩ বার এই কাজটি করুন। -আইস প্যাক ও হট প্যাক দিয়েও একই ভাবে পায়ের ব্যথা সারাতে পারেন। **নানা ধরণের ঘরোয়া সমাধানেই ভিনেগার ব্যবহার করা হয়। পা ব্যথা সাড়াতেও এটি খুব উপকারী। -একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে ২ চামচ ভিনেগার মিশিয়ে নিন। চাইলে আপনি সামান্য লবণও মিশিয়ে নিতে পারেন। তারপরে ২০ মিনিট পা দুবিয়ে রাখুন। **বরফের থেরাপি পায়ের ব্যথা কমানোর জন্য খুবই ভালো। একটি প্লাস্টিক ব্যাগে বরফের টুকরো নিয়ে ব্যথায় আক্রান্ত স্থানে সার্কুলার মোশনে ম্যাসেজ করুন। আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে দেয়া কোন সবজির প্যাকেট তোয়ালেতে পেঁচিয়ে ব্যথার আক্রান্ত স্থানে ম্যাসেজ করতে পারেন। বরফের ঠাণ্ডা ভাবটি ধীরে ধীরে ব্যথা কমাতে সাহায্য করে। তবে কখনোই ১০ মিনিটের বেশি বরফ ম্যাসেজ করবেন না কারণ এতে করে চামড়ার ও স্নায়ুর ক্ষতি হয়।  সুত্র:NTV অনলাইন ডেস্ক

2902 views Answered

Related Questions

Next steps