ফ্রেন্ডস দের থেকে দূরে থাকতে চাই?

আমার কয়েক টা ক্লোজ মেয়ে ফ্রেন্ডস আছে,আমি চাই তাঁদের থেকে দূরে থাকতে,তাঁদের কিছু কার্যকলাপ আমার ভালো লাগে না,। অন্যদিকে কয়েকজন সফল ব্যাক্তিদের সাথে কথা বলে দেখলাম তাঁদের কোন ক্লোজ ফ্রেন্ডস নাই। ক্লোজ ফ্রেন্ডস না থাকার কারণ জিজ্ঞাসা করাতে কয়েক টা বাস্তব যুক্তি দেখালো,,যে গুলা গ্রহণযোগ্য । আমি আমার ফ্রেন্ডস দের কয়েক টা কারণে তাদের থেকে দূরে আসতে চাই। এই ক্ষেত্রে আমার কি করা উচিত ডিরেক্ট তাদের বারণ করে দিব না এড়িয়ে চলবো.....!???
2543 views

1 Answers

আপনি নিশ্চয়ই ছোট বাচ্চা না যে আপনার ফ্রেন্ডদের কেনি আঙুল ছুঁইয়ে বলবেন আজ থেকে আড়ি আর কথা বলব না। ফ্রেন্ডদের থেকে দূরে সরে আসা মোটেও সহজ বিষয় নয়। কারণ ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ ন্যূনতম যার সাথে দুই বছর কাটানো হয় তাঁর সাথে এমন মেন্টাল সেটাপ তৈরি হয় যে সেটা আপন ভাই-বোনের মতই হয়ে যায়।  আপনি যদি মনে করেন যে আপনার ফ্রেন্ডদের কোনো স্বভাব, আচরণ আপনার ওপর বিরূপ প্রভাব পড়ছে তবে আপনি তাদের এভয়েড করে চলুন। বরাবর যেমন আড্ডা-গল্প হত সেগুলো বাদ দিন। তাদের সরাসরি কিছু না বলে বলুন পড়া নিয়ে ব্যস্ত আছেন। তাহলে অবশ্যই কাজে দিবে। এছাড়া সবাইকে এভাবে বলতে পারেন যে আমাদের সবার নিজস্ব পড়াশুনায় মনোযোগ দিয়ে এত বেশি আড্ডা-গল্প বাদ দেওয়া উচিৎ। তাহলেও হয়তো সবাই বুঝবে। তবে আমার মতে জীবনে বন্ধু থাকা অত্যন্ত জরূরী। বন্ধু ছাড়া আমার কাছে জীবন অসম্ভব। আমার আনন্দ-খুশি, রাগ-অভিমান সব বন্ধুদের ওপর ঝেড়ে তারপরেই শান্ত হই। তবে সবার অপিনিওন এক নয়। আপনার নিজস্ব ব্যাপার নিজেরই থাকুক। তবে ভেবে দেখবেন যে বন্ধুদের ছাড়া আসলেই আপনি থাকতে পারবেন কি না। 

2543 views Answered

Related Questions

Next steps