সুদ নাকি?

ব্যাংকে কেউ বড় অংকের টাকা পাঠালে সে টাকার উপর ব্যাংক কিছু অতিরিক্ত টাকা দেয়? এটা কি সুদ? এই টাকা ভোগ করা কি হারাম জানাবেন? 

2805 views

3 Answers

আরবী রিবা শব্দের আভিধানিক অর্থ হলো বৃদ্ধি, অতিরিক্ত, প্রবৃদ্ধি ইত্যাদি। 

ফকীহদের পরিভাষায় পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত পণ্য বা অর্থই হলো রিবা।

আল্লাহ বলেন, “হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো।” (সূরা আলে ইমরান: ১৩০)

তাই ব্যাংকে কেউ বড় অংকের টাকা পাঠালে সে টাকার উপর ব্যাংক যে অতিরিক্ত টাকা দেয় এটা সুদ। এই টাকা ভোগ করা হারাম। 

2805 views Answered

হ্যা অবশ্যই এটা শুধ। অর্থাৎ কোন সংস্থাতে কারো কাছে অর্থাৎ সঞ্চয় রাখলে সেইটা থেকে শতকরা ১ টাকা বৃদ্ধি পেলেই সেটা সুধ। অর্থাৎ ব্যাংকে ৫০০০০ টাকা জমা রাখলে পরবর্তীতে ১০ বছরে ১ মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি পেলে বা প্রতিমাসে ৫০০ টাকা  করে দিলে সেটা সুধ যা নেওয়া হারাম ও গোনাহ ।

আওন ইব্‌নু আবূ জুহাইফা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমার পিতাকে দেখেছি, তিনি এক গোলাম খরিদ করেন যে শিঙ্গা লাগানোর কাজ করত। তিনি তাঁর শিঙ্গার যন্ত্রপাতি সম্পর্কে নির্দেশ দিলেন এবং তা ভেঙ্গে ফেলা হল। আমি এ ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুরের মূল্য এবং রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন [৪], আর দেহে দাগ দেয়া ও নেয়া হতে নিষেধ করেছেন। সুদ খাওয়া ও খাওয়ানো নিষেধ করেছেন আর ছবি অঙ্কনকারীর উপর লা’নত করেছেন।)

সহিহ বুখারী, হাদিস নং ২০৮৬ও , ২১৩৪

এছাড়াও আল্লাহ সূরা আলে ইমরান: ১৩০ আয়াতে সুদ খেতে বারন করেছে।এটি নেওয়া ও দেওয়া দুইটাই সমান অপরাধ। 

ধন্যবাদ। 

2805 views Answered

এটি অবশ্যই সুদ। কিন্তু এই সুদ গ্রহন করা হারাম বলে পরিগনিত হবেনা। কারন এটি রাষ্ট্র কতৃক নির্দিষ্ট আইন দ্বারা বৈধ এবং সর্বজনের কাছে প্রচারিত। এখানে এখানে জুলুম বা অন্যায় আবদার ফুটে ওঠেনা। এখানে ব্যক্তিভেদে আলাদা হয়না, সর্বজানেন। সুদ উৎকোচ তখনি হারাম যখন রাষ্ট্র কতৃক অবৈধ এবং গোপন লেনদেনের মাধ্যমে জুলুম, বাধ্য, ইত্যাদি অন্যায় উপায়ে হয় তখনই।

তবে ব্যাংকের সুদকে না নেবার জন্য, এটি অবৈধ করে ইসলামি হালাল ব্যবস্থা করার  জন্য আমরা জনগন সরকারের উপর চাপ দিয়ে আইনগত বৈধতা তুলে ফেলতে পারি। তখন এটি আর গ্রহনযোগ্য হবেনা।

2805 views Answered

Related Questions

Next steps