1 Answers
নাগরিক ও সুনাগরিকের মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে বলে আমি মনে করি।
যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ঐ রাষ্ট্রের নাগরিক বলে। যেমন- আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, সে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে সে ন্যায়-অন্যায়, সৎ- অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী সে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুনাগরিকের প্রধানত তিনটি গুণ রয়েছে। যথা- ১। বুদ্ধি, ২। বিবেক ও ৩। আত্মসংযম। সুনাগরিকের এই তিনটি গুণ সকল নাগরিকের মধ্যে বিদ্যমান থাকে না। তাই বলা যায়, নাগরিক ও সুনাগরিকের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।