1 Answers

উদ্দীপকে ক্ষতিপূরণের জন্য গৃহীত বিমা ব্যবস্থার যথার্থতা আছে বলে আমি মনে করি।
বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যকার একটি চুক্তি। এতে বিমাকারী বিমাগ্রহীতাকে প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকিতে বা ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে সম্মত হন। এটি ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে।
উদ্দীপকের জনাব জাকির 'সূর্য মার্কা' পাওয়ার ব্যাংকের মালিক। সম্প্রতি তার পণ্যের গুদামে আগুন লাগে। এতে তিনি ক্ষতিগ্রস্ত হন। কিন্তু তার ব্যবসায়ের পণ্যের বিমা করা ছিল। তাই তিনি এ বিষয়ে চিন্তিত নন।
বিমা হলো ঝুঁকি বণ্টনের ব্যবস্থা। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ব্যবসায় বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হয়। এ ঝুঁকি বিমার মাধ্যমে কমানো যায়। জনাব জাকিরের গুদামঘরে আগুন লাগায় তিনি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিমাকারী তার সমপরিমাণ ক্ষতিপূরণ দেবেন। এতে তিনি আবার পণ্য ও গুদামঘর মেরামত করে ব্যবসায় শুরু করতে পারবেন। সুতরাং, জনাব জাকিরের ব্যবসায়ের জন্য বিমা করা যৌক্তিক হয়েছে।

4 views

Related Questions