1 Answers

সাশ্রয়ী মূল্যে 'নগদ' সেবা চালু করার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ- রাষ্ট্রীয় ব্যবসায়ের আলোকে উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি।
এ ব্যবসায়ের মূল উদ্দেশ্যে মুনাফা অর্জন নয়; বরং জনকল্যাণ করা। এতে অর্জিত মুনাফা জনকল্যাণে খরচ করা হয়। এছাড়া, এর মাধ্যমে একচেটিয়া ব্যবসায় রোধ এবং দেশের সুষম উন্নয়ন করা হয়।
উদ্দীপকে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা 'নগদ' সম্পর্কে বলা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মোবাইল ব্যাংকিং সুবিধা দেওয়া হয়। এতে গ্রাহকরা সহজে বিভিন্ন আর্থিক লেনদেন করতে পারে। আর, অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার তুলনায় 'নগদ'-এ বেশি পরিমাণ লেনদেন করা সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে ডাক বিভাগ রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্গত।
উক্ত 'নগদ' একটি প্রযুক্তিনির্ভর সেবা। ফলে গ্রাহকরা অল্প খরচে ব্যাংকিং ও প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে পারছে। প্রতিষ্ঠানটির আধুনিক এ সেবার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এটি সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এতে অর্জিত মুনাফা সরকারি কোষাগারে জমা করা হয়। এ অর্থ আবার জনগণের কল্যাণেই ব্যয় করা হয়। এটি রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্যেই ডাক বিভাগ সাশ্রয়ী মূল্যে 'নগদ' সেবা চালু করেছে।

5 views

Related Questions