জনসেবা বা জনকল্যাণই এ জাতীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য -উক্তিটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'জনসেবা বা জনকল্যাণই এ জাতীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য'- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
একটি দেশের সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করা হয়। মুনাফা অর্জনের জন্য এ জাতীয় ব্যবসায় প্রতিষ্ঠিত হয় না। জনসেবা বা জনকল্যাণেই এ জাতীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য।
উদ্দীপকে জারিফ ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাংলাদেশ বিমান ব্যবহার করেন। এ প্রতিষ্ঠানের মালিকানা সম্পূর্ণ রাষ্ট্রের ওপর ন্যস্ত থাকে। বাংলাদেশ বিমানের মতো বাংলাদেশে আরও অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে। যেমন: বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বেতার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রভৃতি। এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য জনকল্যাণ সাধন।
বাংলাদেশ সরকার জনগণকে ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহের জন্য এ জাতীয় ব্যবসায় প্রতিষ্ঠা করে। মুনাফা অর্জন এ জাতীয় ব্যবসায়ের উদ্দেশ্য নয়। তাই অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বছরের পর বছর লোকসান করলেও সরকার তা বন্ধ করে দেয়নি। বরং সরকার ভর্তুকি দিয়ে এসব প্রতিষ্ঠান চালু রেখেছে। কেননা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের কল্যাণ হচ্ছে। তাই বলা যায়, জনসেবা বা জনকল্যাণই এ ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য।