মি. জনের কর্মকাণ্ড বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে।”- উক্তিটি বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে মি. জন একজন কানাডীয় নাগরিক। তিনি বাংলাদেশে অভিবাসী হিসেবে আছেন। তার আয় তিনি দেশে পাঠান। কিন্তু এরপরও এ আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে।
মোট দেশজ উৎপাদন বা GDP হিসাব করার সময় দেশের অভ্যন্তরীণ আয় ও উৎপাদনকে হিসাব করা হয়। এক্ষেত্রে দেশি-বিদেশি সকল নাগরিকের আয় অন্তর্ভুক্ত থাকে। মি. জনের আয় বাংলাদেশের জিডিপিতে যুক্ত হবে এবং সেভাবেই হিসাব করা হয়। এক্ষেত্রে তার আয় বাংলাদেশের জিডিপিকে প্রভাবিত করবে। কিন্তু মোট জাতীয় আয় হিসাব করার সময় মি. জনের আয়কে বাদ দিয়ে হিসাব করতে হবে। এখানেও এ আয় একটি প্রভাবক হিসেবে কাজ করবে। অন্যদিকে, কানাডার নাগরিক মি. জন তার অর্জিত আয় স্বদেশে নিয়ে গেলেও তাকে একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স, ভ্যাট ও কর পরিশোধ করতে হবে। এ পরিশোধিত কর থেকেও বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ আয় করবে। এভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের জাতীয় আয়কে মি. জনের কর্মকাণ্ড প্রভাবিত করবে। সেই সাথে তার উৎপাদিত সেবা থেকেও বাংলাদেশ লাভবান হবে।