1 Answers

উদ্দীপকের ১ম অনুচ্ছেদের ঘটনাবলি আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মকান্ডের সাথে সংগতিপূর্ণ।
জেনারেল আইয়ুব খান ১৯৫৮ সালে ক্ষমতা কুক্ষিগত করার পর প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি পরিত্যাগ করে এক অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন। তার এই নির্বাচনের মূলভিত্তি ছিল 'মৌলিক গণতন্ত্র'। মৌলিক গণতন্ত্র হচ্ছে একধরনের সীমিত গণতন্ত্র যাতে কেবল নির্দিষ্ট সংখ্যক লোকের প্রেসিডেন্ট ও অন্যান্য নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র প্রবর্তনের আদেশ জারি করা হয়। এই মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুব খান ১৯৬০ সালে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।
উদ্দীপকে দেখা যায়, যুব উন্নয়ন সংঘের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সংঘের সকল সদস্যকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে তার আস্থাভাজন মুষ্টিমেয় কিছু সদস্যকে ভোট দেওয়ার অধিকার দেন। তিনি এই আস্থাভাজন সদস্যদের ভোটে পুনরায় নির্বাচিত হন। যা ১৯৫৮ সালের আইয়ুব খান প্রবর্তিত মৌলিক গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ১ম অনুচ্ছেদের ঘটনাবলি আইয়ুব খানের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions