1 Answers
'ক' ও 'খ' পানাম নগরীতে লোকমুখে বারোভূঁইয়াদের নেতা ঈসা খানের বীরত্বের কাহিনি শুনেছিল।
প্রথম দিকে বারোভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। হুসেন শাহি বংশের অবসান হলে তার পিতা সুলায়মান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। খিজিরপুর ছিল তার শক্তির প্রধান কেন্দ্র। দাউদ কররানির পতনের পর তিনি সোনারগাঁও এ রাজধানী স্থাপন করেন। বারোভূঁইয়াদের দমন করতে সম্রাট আকবর বিশেষ মনোযোগ দেন। এজন্য তিনি ১৫৮৩, ১৫৮৫, ১৫৮৬ ও ১৫৯৪ সালে বাংলায় বিভিন্ন সুবাদার পাঠান।
তারা ঈসা খাঁন ও অন্যান্য জমিদারদের সাথে বহুবার যুদ্ধ করেন। কিন্তু বারোভূইয়াদের নেতা ঈসা খানকে সম্পূর্ণরূপে পরাজিত করা সম্ভব হয়নি। তিনি সম্রাট আকবরের আনুগত্য স্বীকার করে নিজের আধিপত্য বজায় রাখেন। অন্যদিকে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে 'মসনদ-ই-আলী উপাধি ধারণ করেছিলেন।
উদ্দীপকে 'ক' ও 'খ' সোনারগাঁও এ ঘুরতে গিয়ে লোকমুখে বারোভূঁইয়াদের নেতার বীরত্বের কাহিনি শোনে। বারোভূঁইয়াদের নেতার বীরত্ব উপরে উল্লিখিত ঈসা খানেরই প্রতিচ্ছবি। তাই বলা যায়, 'ক' ও 'খ' পানাম নগরীতে ঈসা খানের বীরত্বের কাহিনি শুনেছিল।