1 Answers
উদ্দীপকের B- হলো মাকড়শার জালের মত শাখা-প্রশাখাযুক্ত কোষ অর্থাৎ নিউরন। অপরদিকে C হলো একক বা জোড়ায় জোড়ায় বিন্যস্ত স্থিতিস্থাপক মাতৃকায় বিস্তৃত কোষ তথা তরুণাস্থি কোষ। নিচে এদের বৈশাদৃশ্য আলোচনা করা হলো-
i. নিউরন স্নায়ু কোষ অপরদিকে তরুণাস্থি যোজক কলার ভিন্নরূপ।
ii. নিউরন স্নায়ু তাড়না প্রবাহিত করে অপরদিকে তরুণাস্থি বিভিন্ন অস্থির সংযোগস্থলে থেকে ঘর্ষণ জনিত ক্ষয় রোধ করে।
iii. নিউরনের দুটি অংশ, যথা- ডেনড্রাইট ও অ্যাক্সন। তরুণাস্থি কোষের কন্ড্রিনের মাঝে ক্যাপসুল বা ল্যাকিউনি থাকে।
iv. নিউরনের সংযোগস্থলকে সিন্যাপস বলে যেখানে নিউরোহিউমার নামক তরল পদার্থ থাকে। তরুণাস্থি কোষগুলি থেকে কন্ড্রিন নামক শক্ত, ঈষদচ্ছ রসায়নিক বস্তু নিঃসৃত হয়।
4 views
Answered