1 Answers

উদ্দীপকের রুমেল ও তার নানার মতামতের মধ্যে আমি নানার মতকে প্রাধান্য দেব। কেননা, ইতিহাস মানুষের মধ্যে সচেতনতা, দেশপ্রেম জাগ্রত করে।

ইতিহাস পাঠের তাৎপর্য অনেক। এটি মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজ ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল-অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। এছাড়াও ইতিহাস পাঠ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ, জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। তাছাড়া ইতিহাস পাঠ মানুষকে সচেতন করে তোলে। বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান- পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো-মন্দের পার্থক্য সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। সর্বোপরি, মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে।

উদ্দীপকের রুমেল বলে, ইতিহাস নিয়ে আলোচনা করে এবং মুদ্রা সংগ্রহ করে সময় নষ্ট করে লাভ নেই। প্রত্যুত্তরে তার নানা বলে, ইতিহাস জাতির ঐতিহ্য, যা দেশপ্রেমে অনুপ্রেরণা যোগায় এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। রুমেলের নানার এ বক্তব্যের সমর্থনে আমি উপরের ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাগুলো খুঁজে পাই বলে তার মতামতকে প্রাধান্য দেই।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, ইতিহাস পাঠ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

5 views

Related Questions