1 Answers

নারী উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত শিল্পায়ন ও নগরায়ণের ভূমিকা ব্যাপক বলে আমি মনে করি।

শিল্পায়ন ও নগরায়ণের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটছে। নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। শিল্পায়নের ফলে নারীরা ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। উদ্দীপকে উল্লিখিত বড়াল নদী তীরবর্তী শিল্পকারখানায় বিশ হাজার নারীর কর্মসংস্থান সামাজিক পরিবর্তনের পাশাপাশি নারীর সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। এখানে লক্ষণীয় নারীরা স্বল্প মজুরিতে কাজ করায় শিল্পের মালিকরা বেশি মুনাফা অর্জন করতে পারছে। আবার নারীরাও নিজের পরিশ্রমে টাকা উপার্জন করছে। শিল্পায়নের ফলে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় তারা পরিবারের জন্য আরও বেশি অবদান রাখতে পারছে। শিল্প প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়ে নারীরা আরও বেশি দক্ষ হচ্ছে। এ দক্ষতা তারা গৃহস্থালির কাজেও প্রয়োগ করতে পারছে। নারীরা উপার্জনের সুযোগ পাওয়ায় তারা নিজেদের সন্তানদের আরও বেশি লেখাপড়া করানোর উৎসাহ পাচ্ছে। আবার নারীদের কর্মসংস্থান হওয়ায় পরিবারে তাদের ভূমিকার উন্নতি ঘটছে। নারীরা এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারছে। এছাড়াও শিল্পায়নের ফলে নারীরা কাজের সুযোগ পাচ্ছে। ফলে তারা পরনির্ভরশীলতার অপবাদ থেকে নিজেদের মুক্ত করার সুযোগ পাচ্ছে। পরিশেষে বলা যায়, শিল্পায়নের ফলে নারী অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল স্রোতে চলে আসছে। ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।

6 views

Related Questions