1 Answers
উদ্দীপকের এলিজা যেসব বিষয়ে লক্ষ করলেন সেগুলো পাঠ্যপুস্তকের সামাজিক সমস্যা বা নৈরাজ্য ধারণা বিষয়ক আলোচনার অন্তর্ভুক্ত। সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধামূলক অবস্থা বা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে। সামাজিক সমস্যা সাময়িক সময়ের জন্য ঘটে না। এটি কমবেশি স্থায়ী হয় এবং যার সমাধানের লক্ষ্যে যৌথ উদ্যোগের প্রয়োজন হয়। উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলোকে আমরা সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করতে পারি। এ জাতীয় অন্য সামাজিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে বিবাহ বিচ্ছেদ, আইন শৃঙ্খলার অবনতি, ঘুষ, ছিনতাই, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, যৌনাচার, যৌনব্যাধির প্রাদুর্ভাব, স্বেচ্ছাচার, শিশুশ্রম, শিশুদের প্রতি অবহেলা, হত্যা প্রভৃতি। এ সমস্যার কারণে সমাজে এক ধরনের অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত এবং অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, যা সমাজের মানুষের সার্বিক কল্যাণের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।