1 Answers

উদ্দীপকে মেহেরপুরে যে ব্যাংকের কার্যক্রম লক্ষ করা যায় তা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক।

স্বাধীনতা লাভের পর পরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে কৃষিকাজ ছাড়াও হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্যও এ ব্যাংক ঋণ প্রদান করে থাকে।

মেহেরপুরের এমন একটি ব্যাংক সম্পর্কে আলোচনা করা হয়েছে যা কৃষি উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। তারা অতি স্বল্পসুদে কৃষকদের ঋণদান করে থাকে। এ ঋণ কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি হিসেবে প্রদান করা হয়। এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে আমরা কৃষি ব্যাংক বলতে পারি। কারণ কৃষি ব্যাংক কৃষি উন্নয়নের জন্য অর্থসংস্থান করে থাকে।

সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে এটা প্রমাণিত হয় যে, উদ্দীপকে যে ব্যাংকের কার্যক্রম লক্ষ করা যায়, সেটি বাংলাদেশ কৃষি ব্যাংক।

4 views

Related Questions