1 Answers

সামারা সুলতানা মনে করেন, দীর্ঘদিন একই রকম গৃহসজ্জা থাকলে মানুষের মধ্যে একঘেয়েমি চলে আসে। তার এ বক্তব্যটির সাথে আমি একমত। 

আসবাব নির্বাচনের পরবর্তী কাজ হলো সঠিকভাবে তা বিন্যাস করা। আসবাবপত্র বিন্যাস যে শুধু ঘর সাজানোর উদ্দেশ্যে করা হয় তা নয়। সঠিকভাবে আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জাকে আকর্ষণীয়, আরামদায়ক ও সুবিধাজনক করে রাখা হয়। এর ফলে পরিবারের সদস্যদের আরাম ও মানসিক তৃপ্তি বাড়ে।

আমরা বেশিরভাগ সময় গৃহে আসবাব বিন্যাসের পর তা স্থায়ীভাবে রাখার চেষ্টা করি। কিন্তু আসবাব বিন্যাস কখনো স্থায়ীভাবে একই জায়গায় করা উচিত নয়। এতে গৃহসজ্জায় একঘেঁয়েভাব চলে আসে। মাঝে মাঝে আসবাবপত্রের বিন্যাসে রুচির রদবদল করলে গৃহসজ্জায় নতুনত্ব আসে। গৃহসজ্জার এরূপ পরিবর্তনে পরিবারের সদস্যরাও খুশি হয়। সামারা সুলতানাও গৃহসজ্জায় নতুনত্ব আনতে আসবাব বিন্যাসে মাঝে মাঝে পরিবর্তন আনেন। এর ফলে আসবাবপত্র একই হলেও গৃহসজ্জায় নতুনত্ব আসে। অনেক সময় মনে হয় নতুন আসবাব কেনা হয়েছে। এতে করে তার পরিবারের সদস্যদের মনে একঘেঁয়েমি আসে না। 

পরিশেষে বলা যায়, গৃহসজ্জায় পরিবর্তন এনে আমরা গৃহে নতুনত্ব আনতে পারি।

4 views

Related Questions