1 Answers
স্রষ্টা বা ঈশ্বর জীবের মাঝে আত্মারূপে অবস্থান করেন।
এজন্যই তির্য্য জীবসেবা করে মূলত ঈশ্বরের সেবা করার জন্য। তির্য্য জানত জীবের সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি সকল জীব ও জড়ের স্রষ্টা। তিনি জীবের মাঝে জীবাত্মারূপে অবস্থান করেন। তিনি হলেন পরমাত্মা। জীবাত্মা তাই পরমাত্মার অংশ। জীবের মৃত্যু আত্মার দেহত্যাগ মাত্র। আত্মা যখন দেহত্যাগ করে তখন জীব মৃত্যুবরণ করে। আমরা যেমন পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করি তেমনি আত্মাও পুরাতন দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে।
অর্থাৎ আমাদের জন্ম-মৃত্যু আত্মার দেহ পাল্টানো মাত্র। এ আত্মা পরমাত্মার অংশ। আর পরমাত্মা মানেই হচ্ছে ঈশ্বর। এসব দিকগুলো জেনেই তির্য্য জীবসেবায় মগ্ন থাকত।
4 views
Answered