1 Answers
আমরা জীবসেবা করি কারণ জীবসেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। জীবের মাঝেই ঈশ্বর বিরাজমান। হিন্দুধর্মে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার অংশ। মানুষের মধ্যে যেমন জীবাত্মারূপে ঈশ্বর অবস্থান করেন ঠিক তেমনি সকল জীবের মধ্যে জীবাত্মারূপে অবস্থান করেন। সকল জীবই ঈশ্বরের এক প্রত্যক্ষ প্রকাশ। সকল জীবের কল্যাণই হিন্দুধর্মের মূলকথা। আর এ কারণে আমরা জীবসেবা করি।
4 views
Answered