1 Answers

"যারা সত্যাশ্রয়ী তারাই ধার্মিক।"- উক্তিটির সাথে আমি একমত।

ধর্ম সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করে রয়েছে। নৈতিক মূল্যবোধ যে কাজকে ন্যায়, আচরণীয় ও কল্যাণকর মনে করে, তা মেনে চলাই ধর্ম। সংক্ষেপে যা কিছু ধারণ শক্তিসম্পন্ন তাই ধর্ম। মানুষের নিজস্ব একটি ধর্ম রয়েছে যা মানুষকে মানুষ নামে পরিচিতি দান করে আর সেটিই হলো ধর্ম। সত্যাশ্রয়ী হওয়াকে ধর্মের লক্ষণ হিসেবে চিহ্নিত করা যায়। মানুষের ধর্ম মনুষ্যত্ব। যার মনুষ্যত্ব নেই সে পশুর সমান। ধর্ম পালন করলে সেই পশুপ্রবৃত্তির বিনাশ ঘটে। জেগে ওঠে মানবিকতা ও পবিত্রতার এক বিশুদ্ধ কল্যাণ অনুভূতি। এ কল্যাণবোধই ধর্ম। শাস্ত্রে অহিংস ও সত্যাশ্রয়ী হওয়ার কথা বলা হয়েছে। কারণ সত্য সৎলোকের ধর্ম। ধর্ম সত্যকে নমস্কার করে। সুতরাং যারা সত্যাশ্রয়ী তারাই ধার্মিক।

5 views

Related Questions