আকাশের মতো তুমি কীভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যে এগিয়ে আসবে? (প্রয়োগ)
4 views
1 Answers
উদ্দীপকের আকাশের মতো আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সেবার কর্মে, ত্যাগে নিজেকে বিলিয়ে দেব। জীবে দয়াই জাতির কল্যাণকর পথ। নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, বিদ্যাহীনে বিদ্যা, ধর্মহীনে ধর্মজ্ঞান, বিপন্নকে আশ্রয়, ভয়ার্তকে অভয়, রুথকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করব। জীবনে মানবতার সকল গুণ অর্জন করব। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে বাস করে এবং অভাবে দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা বা মমত্ববোধ এরই নাম মানবতা। এ গুণটির অর্জন করে অন্য কেউ এ গুণটি অর্জন করে সকলের পাশে দাড়ানো অনুভূতি জাগ্রত করব এবং বলব জীবসেবাও মানবতার অঙ্গ।
4 views
Answered