1 Answers

"তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।"- লাইনটির মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। 

পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির স্বাধীনতা হরণের ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। তারা বাঙালিদের চিরতরে ধ্বংস করে দিতে চেয়েছিল। ফলে তারা এদেশের শহরে, গ্রামে সর্বত্র হত্যা ও ধ্বংস অভিযান চালায়। তারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেয়। মানুষকে নির্মমভাবে হত্যা করে। এই ধ্বংসযজ্ঞের বিষয়টি কবি আলোচ্য বাক্যের মাধ্যমে তুলে ধরেছেন।

5 views

Related Questions