1 Answers

গীতায় শ্রীকৃষ্ণের বাণীতে বিভিন্ন দেবতার পূজা করার ইঙ্গিত রয়েছে। তিনি নিজেই বলেছেন, যে আমাকে যেভাবে ভজনা করে,. তাকে সেভাবেই অনুগ্রহ করি। এতে বোঝা যায়, পূজা, ভক্তি আরাধনাতে ঈশ্বর খুশি হন। যে ঈশ্বরের ভজনা করে ঈশ্বরও তার প্রতি অনুগ্রহ করে। ঈশ্বরকে সন্তুষ্ট রাখলে ঈশ্বরও তাঁর ভক্তকে সন্তুষ্ট রাখেন। গীতায় বিভিন্ন দেবতার পূজা করার কথা বলা হয়েছে। সাধারণ মানুষ এসব দেব-দেবীর পূজা করার মাধ্যমে ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ করতে পারে। কেননা দেবদেবী হলো ঈশ্বরের সাকার রূপ। দেবদেবীর পূজা করার অর্থই ঈশ্বরের পূজা করা। সুতরাং বলা যায় যে, "আমাকে যে যেভাবে ভজন করে সেভাবেই তাকে অনুগ্রহ করি" উক্তিটি যথার্থ।

 

4 views

Related Questions