1 Answers
শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তাই শ্রাদ্ধ। যেখানে শ্রদ্ধার, সংযোগ নেই সেখানে দানের আধিক্য শুভ বিষয় নয়। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রদ্ধা করা হয় তাই আদ্যশ্রাদ্ধ। অশৌচকাল উত্তীর্ণ হলে তার পরদিন অনুষ্ঠিত হয় এ শ্রাদ্ধ। শ্রাদ্ধে দানের বিধান রয়েছে। যার যেমন সামর্থ্য সে তেমন দান করে থাকেন। আদ্যশ্রাদ্ধে গীতা এবং বৃষোৎসর্গে গীতা ও মহাভারতের বিরাট পর্ব পাঠের বিধান আছে। আদ্যশ্রাদ্ধের পূর্ণনাম আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ একজন মৃতব্যক্তির উদ্দেশ্যে করা হয় হলে তার এ নাম। আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধের প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বাস্তুপুরুষ যজ্ঞেশ্বর ও ভূস্বামীর পূজা করণীয়।
বর্তমান সময়ে আমাদের সমাজে একটি রীতি প্রচলিত হয়ে গেছে তা হলো শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রণ করলেই কিছু না কিছু দান করতে হবে। কিন্তু এসব দানের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে তাহলে শতকিছু দান করলেও তার কোনো ফল হবে না শাস্ত্রের এসব কথা সবাই ভুলতে বসেছে। যে যা কিছু দান করুক না কেন যদি শ্রদ্ধা না থাকে তার ফল কখনই ভালো হয় না। অর্থাৎ মৃত ব্যক্তির আত্মার শান্তি হয় না। তাই বলা যায়, শ্রাদ্ধানুষ্ঠানে দানের আধিক্য শুভ বিষয় নয়।