1 Answers
হ্যাঁ, উদ্দীপকের উল্লিখিত ঘটনাটি যেহেতু ঐতিহাসিক ৬ দফার সাথে সাদৃশ্যপূর্ণ তাই সংগত কারণেই ঘটনাদ্বয়ের পরিণতিও ছিল একই।
ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সব অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে 'বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' হিসেবে আখ্যায়িত করে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনার মূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তান সরকার এটি গ্রহণ না করে দমনপীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। এ আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে (ঐতিহাসিক) আগরতলা মামলা করে। উদ্দীপকেও এমন একটি ঘটনার অবতরণ আমরা লক্ষ করি। ঐতিহাসিক আগরতলা মামলা শুরু হওয়ার পর তা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয় এবং ছাত্রসমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক- শ্রমিক-ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণআন্দোলনে রূপলাভ করে। ৬ দফা ও ১১ দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় 'ঐতিহাসিক আগরতলা মামলা' বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত করতে অনুপ্রেরণা যোগায়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত ঘটনা এবং ছয় দফা আন্দোলনের পরিণতি একই ছিল তা স্পষ্টতই প্রমাণিত হয়।