1 Answers

ছক-১ এ বর্ণিত গ্রন্থটি হলো সূত্র পিটকের অন্যতম গ্রন্থ মজিম নিকায়। সূত্র পিটকের দ্বিতীয় ভাগ। মধ্যম নিকায় পঞ্চ নিকায়ের মধ্যে সর্বোত্তম।

যে সূত্রগুলো মধ্যম আকৃতির সেগুলো মজ্জিম নিকায়ে স্থান পেয়েছে। এতে একশত বায়ান্নটি সূত্র আছে এবং সূত্রগুলো তিনটি বর্গে বিভক্ত। যথা: মূল পঞঞাসক বর্গ, মজিম পঞঞাসক বর্গ এবং সেল পঞঞাসক বর্গ। প্রথম ও দ্বিতীয় বর্গে পঞ্চাশটি, তৃতীয় বর্গে বায়ান্নটি সূত্র আছে। এ নিকায়ের প্রধান আলোচ্য বিষয় হলো; চারি আর্যসত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্যসমুৎপাদ নীতি, পার্থিব ভোগসুখের অসারতা, পরমার্থ সত্য, নির্বাণ ইত্যাদি। এ গ্রন্থে বুদ্ধের সমকালীন ছয়টি তীর্থিক সঙ্ঘের ধর্ম-দর্শন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তা ছাড়া ভিক্ষুদের জীবনযাত্রা ভিক্ষুসঙ্ঘের সাথে গৃহী ও রাজন্যবর্গের সম্পর্ক, বৃদ্ধকালীন ভারতের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও ধর্মীয় অবস্থার বিবরণও পাওয়া যায়। দৈনন্দিন জীবনযাত্রার অপরিহার্য আচরণীয় বিষয়সমূহ এ গ্রন্থে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে ও সরলভবে বিশ্লেষণ করা হয়েছে।

তাই পাঁচটি নিকায়ের মধ্যে মজ্জিম নিকায়কে সর্বোত্তম বলে গণ্য করা হয়। বিখ্যাত আচার্য বুদ্ধঘোষ ত্রিপিটকের অন্তর্গত গ্রন্থসমূহের মধ্যে মজ্জিম নিকায়কে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে আখ্যায়িত করেছেন।

5 views

Related Questions