1 Answers

মো. শাহীন রেজার জেন্ডার সচেতনতা গুণের অভাবে নারী শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ ধারণা পোষণ করে।

একজন নেতাকে অবশ্যই তার সহকর্মী নারী-পুরুষের প্রতি সমান শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হতে হবে। তাকে পক্ষপাতহীন হতে হবে। নারী-পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান থেকে সচেতনতার সাথে নেতৃত্ব দিতে হবে।

উদ্দীপকের সিয়াম গ্রুপ-এর ব্যবস্থাপক মো. শাহীন রেজা প্রতিষ্ঠানের নিয়ম-কানুনের ব্যাপারে সচেতন। তার প্রতিষ্ঠানে নারী-পুরুষ মিলে প্রায় ২০০ কর্মী কাজ করে। প্রতিষ্ঠানটিতে নারী-পুরুষ সমান কাজ করলেও পুরুষদের তুলনায় নারীদের মজুরি কম।

নেতা হিসেবে মো. শাহীন রেজার মধ্যে অনেক গুণ (দক্ষতা, দূরদর্শিতা, সহানুভূতিশীল) উপস্থিত। কিন্তু নারী-পুরুষের মজুরি নির্ধারণে তিনি পুরুষদের অগ্রাধিকার দেন। ফলে নারী কর্মীরা পুরুষদের সমান কাজ করলেও পুরুষদের তুলনায় কম মজুরি পায়। এটি জেন্ডার সচেতনতার গুণের অভাবকে নির্দেশ করে। তাই বলা যায়, মো. শাহীন রেজার জেন্ডার সচেতনতা গুণটির অভাবে নারীশ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি বিরূপ ধারণা পোষণ করে।

5 views

Related Questions