1 Answers
শেষ পর্যায়ে মাহমুদা যে বিষয়ে আলোচনা করে, সে বিষয়টি হলো পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণ বিষয়ে আমাদের করণীয় নিচে ব্যাখ্যা করা হলো-
- আমরা নানাভাবে বায়ুকে দূষিত করে তুলি। ময়লা-আবর্জনা ফেলে, গাড়ি, কলকারখানার ধোঁয়া, বিড়ি-সিগারেটের ধোঁয়া ইত্যাদি দিয়ে আমরা বায়ু দূষিত করে ফেলছি। ফলে যেসব কারণে বায়ু দূষিত হচ্ছে সেসবের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে।
- আমাদের জীবনধারণের একটি বড় উপাদান পানি। পানির অপর নাম জীবন। সকল শ্রেণির প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্যে পানি অপরিহার্য। বিশুদ্ধ পানি সুস্থ জীবনের জন্য আরও বেশি প্রয়োজন। পানি দূষিত করা অমার্জনীয় অপরাধ। পানির উৎসমুখে ময়লা-আবর্জনা ফেলা, পানির অপচয় করা, অপবিত্র শরীর নিয়ে বদ্ধ পানিতে গোসল করা ইত্যাদি ইসলামে নিষিদ্ধ কাজ। পানি যাতে বিশুদ্ধ থাকে সেদিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে।
- অবাধে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বায়ু দূষিত হয়ে যাচ্ছে। কেননা গাছপালা আমাদেরকে বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন দেয় এবং বায়ু থেকে দূষিত গ্যাস শোষণ করে আমাদের পরিবেশকে নির্মল রাখে। আমাদের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বায়ুর একান্ত প্রয়োজন। বায়ু যাতে দূষিত না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনুরূপভাবে আমাদের সামাজিক পরিবেশের সবকিছুকে সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। সেগুলোর অপব্যবহার থেকেও আমাদের বিরত থাকতে হবে।
5 views
Answered