1 Answers
উদ্দীপকে সোহাগ লেখাপড়া শেষ করে বেকার জীবনযাপন করছে। তার মধ্যে কর্মবিমুখতা পরিলক্ষিত হয়। যা ইসলামসম্মত নয়।
ইসলাম কল্যাণের ধর্ম। মানুষের অকল্যাণ হয় এমন কোনো আচরণ ইসলাম সমর্থন করে না। কর্মবিমুখতা মানবজীবনে অভিশাপস্বরূপ। ইসলামে এর কোনো স্থান নেই। ইসলাম কাউকে বেকার বলে থাকতে বলেনি বরং কাজে উৎসাহ প্রদান করেছে। আল্লাহ তায়ালা বলেন- “অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর।”(সূরা আল-জুমুআ : ১০)
হাদিসে জীবিকা অর্জনের জন্য কাজকেও ফরজ ঘোষণা করা হয়েছে। মহানবি (স.) বলেছেন- “হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজের পর আরও একটি ফরজ।” (বায়হাকি)
নিজের জীবন পরিচালনার তাগিদে কর্মের কোনো বিকল্প নেই। ইসলাম কখনো বেকারত্ব বা কর্মবিমুখতাকে সমর্থন করে না।
4 views
Answered