1 Answers

সাঈদ সজীবের নিকট কুরআন তিলাওয়াত শেখার জন্য আগ্রহ প্রকাশ করে। কাজেই সাঈদ সহিহভাবে কুরআন তিলাওয়াত শেখার জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারে-

১. সাঈদ কোনো মাদ্রাসায় গিয়ে অথবা কোনো ক্বারী সাহেবের কাছে কুরআন তিলাওয়াত শিখতে পারে। 

২. গ্রাম বা শহরে মক্তব বা মসজিদে গিয়ে ইমাম/মুয়াজ্জিনের কাছে সাঈদ কুরআন তিলাওয়াত শিখতে পারে। 

৩. যিনি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন তার সাহায্য নিতে পারে। 

৪. সাঈদ একটি তাজবীদের বই কিনে তিলাওয়াতের নিয়মকানুনগুলো জানতে পারে।

৫. স্লেট, চক বা খাতা-পেন্সিল ব্যবহারের মাধ্যমে আরবি হরফগুলো লেখা শিখতে পারে।

৬. আরবি হরফের চার্ট দেখে দেখে প্রথমে মুখস্থ করতে পারে এবং পরে শুদ্ধ উচ্চারণে মাখরাজ শিখতে পারে। এ ব্যাপারে ক্বারী সাহেবের সাহায্য নিতে পারে।

৭. পবিত্র কুরআন তিলাওয়াতের CD, VCD, DVD কিনে বাসায় বসেই কুরআন শিখতে পারে।

৮. 'নূরানি পদ্ধতিতে কুরআন শিক্ষা'র CD, VCD, DVD কিনে অতি সহজেই সঠিকভাবে কুরআন-শিখতে পারে।

৯. বিভিন্ন TV চ্যানেলে 'কুরআন শেখার অনুষ্ঠানগুলো' শুনে তিলাওয়াত শুদ্ধ করতে পারে।

4 views

Related Questions