1 Answers
খাদ্য আমাদের ক্ষুধা নিবৃত্ত করার পাশাপাশি দেহের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে।
মানবদেহের সুস্থতা ও সক্ষমতা বজায় রাখার জন্য ছয়টি পুষ্টি উপাদান সম্পন্ন সুষম খাদ্য নিয়মিত ও পরিমিত পরিমাণে গ্রহণ করা একান্ত জরুরি। এর মধ্য থেকে কোনো একটি পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিলে আমাদের দেহে এর অভাবজনিত বিভিন্ন রোগ বা জটিলতা দেখা দেয়।
উদ্দীপকে উল্লিখিত জেরিন জিরো ফিগারের প্রতি আসক্ত হয়ে খাওয়া- দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এছাড়া ফ্যাট সমৃদ্ধ খাদ্যও সে সম্পূর্ণরূপে পরিহার করে। ফলে জেরিনের দেহের প্রয়োজনীয় চাহিদা পূরণ হয় না। তার দেহে ফ্যাটের ঘাটতি দেখা দিয়েছে। ফ্যাটের অভাবজনিত অবস্থাস্বরূপ তার ত্বকের মসৃণতা ও কোমলতা হারিয়ে যাচ্ছে। এভাবে সম্পূর্ণ ফ্যাটবর্জিত ত্রুটিপূর্ণ খাদ্য তালিকা অনুসরণ করতে থাকলে জেরিন অন্যান্য আরও জটিলতার সম্মুখীন হবে। ফ্যাট দেহে তাপ ও শক্তি উৎপাদন করে, দেহ থেকে তাপের অপচয় রোধ করে দেহকে গরম রাখতে সাহায্য করে। ফ্যাট বর্জন করার ফলে জেরিনের দেহে তাপ ও শক্তির অভাব হবে। এছাড়াও তার বিভিন্ন চর্মরোগ ও চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দিতে পারে। এভাবে দীর্ঘদিন ফ্যাটবর্জিত খাদ্য তালিকা অনুসরণ করলে তার দেহে ফ্যাটের অভাবজনিত বিভিন্ন রোগ দেখা দিবে এবং স্বল্প পরিমাণে খাদ্য গ্রহণের কারণে তার অপুষ্টিজনিত সমস্যা দেখা দিবে।