1 Answers
জেরিনের তৈরি করা প্রথম খাবারটি নষ্ট হওয়ার কারণ হলো স্টোফাইলোকক্কাস নামক জীবাণু।
জেরিন অতিথিদের উদ্দেশ্যে প্রথমে কাস্টার্ড তৈরি করেছিল। কিন্তু সকালে তৈরিকৃত কাস্টার্ড উপযুক্তভাবে সংরক্ষণের অভাবে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে দুপুরে নষ্ট হয়ে যায়। পুডিং, কাস্টার্ড, মেয়নেজ, পায়েস, বেকারি খাদ্য, ক্রিমজাতীয় খাদ্য স্টেফাইলোকক্কাস নামক জীবাণু দ্বারা দূষিত হয়। ফলে বমি, ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ব্যথা প্রভৃতি লক্ষণ দেখা দেয়।
স্টেফাইলোকক্কাস জীবাণু হতে উৎপন্ন টক্সিন গ্রহণের ফলে এর বিষক্রিয়া দেখা যায়। এ জীবাণু সর্বত্র থাকে। দেহের চামড়া, নাক, মুখ, লালা, হাঁচি, কাশি, চুলকানি প্রভৃতি দ্বারা এ জীবাণুর টক্সিন বা বিষ খাদ্যে প্রবেশ করে। জেরিনের তৈরি করা কাস্টার্ডে এই সব কোনো মাধ্যমে স্টেফাইলোকক্কাস প্রবেশ করে। ফলে কাস্টার্ডটি নষ্ট হয়ে যায়।