1 Answers

মেট্রিক্স সংগঠন কাঠামোতে PQ লি. সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণ ও ক্ষেত্রবিশেষে অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সংবলিত যে সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হয় তাকেই মেট্রিক্স সংগঠন বলে। এ ধরনের সংগঠনের বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে কার্যিক ব্যবস্থাপক ও প্রজেক্ট ব্যবস্থাপক দু'ধরনের কর্তৃপক্ষ একই সঙ্গে কাজ করে।

উদ্দীপকে সম্প্রতি PQ লি. তাদের প্রোডাকশন লাইনে তিনটি নতুন পণ্য সংযোজন করে। এজন্য পণ্য A, B ও C নামে তিনটি প্রজেক্ট খোলে। কোম্পানি মহাব্যবস্থাপক এজন্য সংগঠন কাঠামোর পরিবর্তন আনেন। যেখানে একদিকে থাকে বিভিন্ন কার্যিক ব্যবস্থাপক ও অন্যদিকে প্রজেক্ট ব্যবস্থাপক। এর ফলে PQ লি. অধিক স্বাচ্ছন্দ্যের সাথে কার্য পরিচালনা করছে। এটা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানে মেট্রিক সংগঠন কাঠামো পরিচালিত হচ্ছে বলে।

সুতরাং উদ্দীপকে মেট্রিক্স সংগঠন কাঠামোতে PQ লি. সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

4 views

Related Questions