1 Answers

উদ্দীপকে জনাব জলিল ইসলামপুরে ব্যবসায় স্থাপন অত্যন্ত যৌক্তিক হয়েছে।

পরিকল্পনা ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটি একটি চিন্তন-মনন প্রক্রিয়া যা প্রণয়নকালে ভবিষ্যৎ নানান বিষয় বিবেচনার প্রয়োজন পড়ে। একটি প্রতিষ্ঠান ক্রেতার অবস্থান, প্রতিযোগী প্রতিষ্ঠানের আধিক্য, কাঁচামাল প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করে স্থাপন করে।

উদ্দীপকে জনাব জলিল একজন বস্ত্র ব্যবসায়ী। তাকে ঢাকার ইসলামপুর থেকে কাপড় সংগ্রহ করতে হয় বিধায় সেখানে তার ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর করেন। ফলে প্রচুর ক্রেতা সমবেত হয় এবং তাদের পছন্দানুযায়ী পণ্য তারা কিনতে পারে। আবার ব্যবসায়ীরা তাদের প্রতিযোগীদের তুলনায় গুণগত মান ও দরে সস্তা পণ্য ক্রেতাদের সামনে উপস্থাপনের সর্বাত্মক প্রচেষ্টা চালায়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রতিযোগীদের অবস্থান, পণ্যের বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি পাওয়ায় জনাব জলিলের ইসলামপুরে ব্যবসায় স্থাপন যথেষ্ট যৌক্তিক বলে আমি মনে করি।

পরিশেষে বলা যায়, আধুনিক প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে উৎকৃষ্ট মানের পণ্য বা সেবা উৎপাদন ও বণ্টন করতে হবে।

4 views

Related Questions