শান্তর কি ধরণের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা কর?

শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিলো। শীত নিবারনের জন্য একই সাথে দুটি শার্ট পরলো কিন্তু তাতেও তার শীত কমলো না। অথচ তিন মাস আগেও একটি শার্ট পরে সে স্কুলে যেত।

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
2649 views

3 Answers

ডিসেম্বর মাস শীতকাল হওয়ায় শান্তর এসময় পশম বা উলের পােশাক পরিধান করা উচিত ছিল।

শীতকালে শীত থেকে আত্মরক্ষার জন্য পশম বা উলের পােশাকের বিকল্প নেই। তাপ কুপরিবাহী হওয়ায় এ ধরনের পােশাক শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন প্রতিরােধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা ইত্যাদি উল্লেখযােগ্য বৈশিষ্ট্যের কারণে এ তন্তুর তৈরি পােশাক বেশ জনপ্রিয়। এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। শীতের দিনে এ ধরনের তন্তুর কাপড়ে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না। তাই পরিধানকালে গরম অনুভূত হয়।

সুতরাং শীতকালে শান্তর ঠান্ডা থেকে আত্মরক্ষার জন্য পশম বা উলের পােশাক পরিধান করা যুক্তিযুক্ত।

2649 views Answered

উদ্দীপকে দেখা শান্ত ডিসেম্বর মাসে সকালে স্কুলে যাচ্ছিল 

শীত নীবারনের জন্য এক সাথে ২ টি শার্ট পরিধান করল,, 

আমরা জানি ডিসেম্বর মাস শীতকাল! ডিসেম্বর মাসে শীত কাল থাকার কারনে ২ টা শার্ট পরতে হয়েছ।

শীতকালে রঙিন কাপড় পরা আরামদায়ক কারণ রঙিন কাপড় সূর্যের আলো কম প্রতিফলন করে এবং বেশি শোষণ করে। সেই সাথে তাপও। তাই শরীর উষ্ণ অনুভূত হয় এবং শীত কম অনুভূত হওয়ায় আরামদায়ক মনে হয়।

 

2649 views Answered
উদ্দিপকে শান্ত দুটি শার্ট পরলেও তা ছিল সুতি বা লিনেন জাতীয় তন্তু দিয়ে তৈরি সুতার শার্ট। এটি সাধারনত গরমের দিনে পরা আরামদায়ক এতে গরম লাগে কম কারন এই জাতীয় তন্তুর সুতা তাপর তাপ ধারন ক্ষমতা কম তাই গরমের দিনে দেহের তাপ বাইরে সহজে চলে যেতে পারে গরম লাগে কম।
কিন্তু শান্ত যখন দুটি শার্ট পরেছিল তখন ছিল ডিসেম্বর মাস। অর্থাৎ শীতকাল। এমনিতে শীতকালে প্রচুর ঠান্ডা থাকে তার উপর পোষাক যদি দেহের তাপমাত্রা পোষাকের ভেতর ধরে রাখতে না পারে তবে ঠান্ডা অনুভূত হবে। তাই শান্তর উচিত ছিল রেশম বা পশমী তন্তুর পোষাক পরা।
কারন সিল্ক বা রেশম এবং পশম হচ্ছে উচ্চ মাত্রায় তাপ কুপরিবাহী। এই তন্তুর পোষাক পড়লে আমাদের দেহ থেকে নির্গত তাপ বা উষ্ণতা রেশম বা পশমের পোষাক, পোষাকের ভেতরেই আটকে রাখে বা তাপ ধরে রাখে। উষ্ণতাকে বাইরে যেতে বাধা দেয় ফলের ভেতরে দেহের নিজস্ব তাপে শরীর উষ্ণ থাকে এবং শীত অনুভূত হয়না। অপরদিকে শীতকালের বাইরের আবহাওয়ার ঠান্ডাও পশম বা রেশমের পোষাক ভেদ করে ভেতরে প্রবেশ করেনা। কারন এই পোশাক তাপ কুপরিবাহী হওয়াই তা কোন তাপকে বাইরে যেতেও দেয়না, ভেতরে প্রবেশ করতেও দেয়না বলে শীতকালে শরীর ঊষ্ণ থাকে। এবং অনেক পোষাক পরার দরকার হয়না।


2649 views Answered

Related Questions

Next steps